টাঙ্গাইলে ট্রাক-মোটরসাইকেল সংর্ঘষে নিহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি- টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক চাপায় তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের ঘাটাইলের শিংগুরিয়া সেতুর উপর এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, ভূঞাপুর উপজেলার কাগমারীপাড়া গ্রামের ইউসুফের ছেলে রশিদ (১৫), একই গ্রামের লাল মিয়ার ছেলে মুন্না (২০) ও সৌরভ (১৫)।

 

ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজিব চৌধুরী পাল বলেন, সড়ক দূর্ঘটনার ঘটনায় দুইজনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে রশিদ নামের এক যুবক হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর পর সেও মারা যায়।

 

ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুরাদ হোসেন জানান, ফ্রেশ কোম্পানীর একটি ট্রাক টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের সিংগুরিয়া ব্রিজের উপর আসলে বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। একজনকে গুরুতর আহতবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *