Home দেশের খবর ঢাকা টাঙ্গাইলে ৫ পৌরসভার নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

টাঙ্গাইলে ৫ পৌরসভার নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

0
72

টাঙ্গাইল প্রতিনিধি- আসন্ন টাঙ্গাইল পৌরসভার নির্বাচনে পৌর মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর।

 

শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এ ছাড়াও একই সাথে ভূঞাপুর পৌরসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও টানা দুই বারের নির্বাচিত মেয়র মাসুদুল হক মাসুদ, সখীপুর পৌরসভায় জেলা আওয়ামী লীগের সদস্য ও টানা দুইবারের নির্বাচিত মেয়র আবু হানিফ আজাদ, মির্জাপুর পৌরসভায় সাবেক পৌর মেয়র শাহাদত হোসেন সুমনের স্ত্রী ও বর্তমান মেয়র সালমা আক্তার, মধুপুর পৌরসভায় পৌর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক হোসেন খানকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here