বরিশালে অসহায়দের মাঝে মুফতী ফয়জুল করীমের শীতবস্ত্র বিতরণ

নজর২৪ ডেস্ক- ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর এর আয়োজনে শহরের বিভিন্ন স্থানে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ।

 

শুক্রবার (২৫ ডিসেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর ২৫নং ওয়ার্ড এর আয়োজনে শহরের প্রবেশদ্বার রূপাতলী বাস স্ট্যান্ড সহ আশপাশের এলাকায় শীতার্ত অসাহয়দের মাঝে শায়েখে চরমোনাই কম্বল বিতরণ করেন।

 

শীতবস্ত্র বিতরণে তিনি বলেন, আজ দেশের মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত, অসাহায় মানুষরা রাস্তায় শীতে কাঁপছে তাদের আর্তনাদ শোনার কেউ নেই। এই শীতে সকল বিত্তবানকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানান শায়খে চরমোনাই।

 

অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *