Home কৃষি, অর্থ ও বাণিজ্য দেশে পেঁয়াজ আছে, আতঙ্কিত হবেন না: বাণিজ্যমন্ত্রী

দেশে পেঁয়াজ আছে, আতঙ্কিত হবেন না: বাণিজ্যমন্ত্রী

0
129

নজর২৪, ঢাকা- দেশে পেঁয়াজের যথেষ্ট মজুদ আছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আতঙ্কিত হয়ে বেশি পেঁয়াজ কিনবেন না। বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত পেঁয়াজের মূল্য নিয়ে সৃষ্ট অস্থিরতা বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

 

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে দুই কারণে পেঁয়াজের দাম বাড়ছে। প্রথমত, ভারত হঠাৎ রফতানি বন্ধ করে দেয়ায় দেশের বাজারে চাপ বেড়েছে। দ্বিতীয়ত, ‘পেনিক বায়িং’ তথা আতঙ্কিত হয়ে বেশি পরিমাণ পেঁয়াজ কিনছেন ক্রেতারা।

 

মন্ত্রী বলেন, দুই থেকে তিন মাস চলার মত পর্যাপ্ত পেঁয়াজ আছে দেশে। তাই আতঙ্কিত হয়ে বেশি পেঁয়াজ কিনবেন না। এক মাসের মধ্যে অবস্থা স্বাভাবিক হয়ে যাবে।

 

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভারত সরকারের পেঁয়াজ রফতানি না করার সিদ্ধান্তের সুযোগ নিয়েছে দেশের এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। বছরে দেশে পেঁয়াজের ঘাটতি রয়েছে চার লাখ টন। তবে এ মুহূর্তে পেঁয়াজের কোথাও কোনও সংকট নাই।’

 

তিনি জানান, শিগগিরই ভারতের বিকল্প অন্য কোনও দেশ যেমন- মিয়ানমার, মিশর ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করা হবে। সে উদ্যোগ নেওয়া হয়েছে। তাই এ মুহূর্তে পেঁয়াজ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here