মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাশঁতৈল ইউনিয়নের গায়রাবেতিল এলাকায় অবৈধভাবে গড়ে উঠা দুইটি কয়লা তৈরির চুল্লি ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এ চুল্লি ধ্বংস করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাশঁতৈল ইউনিয়নের গায়রাবেতিল এলাকায় অবৈধভাবে বনের কাঠ পুড়িয়ে কয়লা চুল্লির দায়ে গায়রাবেতিল গ্রামের মোশারফ মিয়ার ছেলে মেসের উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং দুইটি চুল্লি ধ্বংস করা হয়।
এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন বলেন, গোপন সংবাদ পেয়ে আমরা অভিযান চালিয়ে অবৈধ চুল্লি ধ্বংস এবং চুল্লি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দেশের সম্পদ রক্ষার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবেও জানান তিনি।
