রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ গৃহবধুর মৃত্যু, চিকিৎসাধীন আরও ১৫

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- রংপুরে শীত বস্ত্রের অভাবে অসহায় সম্বলহীন হতদরিদ্র পরিবারগুলো খড় কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সাথে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঞ্জা লড়ছে ১৫ জন দগ্ধ রোগী।

 

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় লিমা নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২ দিন আগে প্রচন্ড শৈত্য প্রবাহ থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে লিমা নামে এক গৃহবধুর পড়নের কাপড়ে আগুন লাগে মুহুর্তের মধ্যে শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে পড়ে। মারাত্মক দগ্ধ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেছেন।

 

তার স্বামীর নাম জাহাঙ্গীর হোসেন বাড়ি মিঠাপুকুর উপজেলার সেতুলপুর গ্রামে। চিকিৎসকরা বলেছেন, গৃহবধুর শরীরে ৬০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে বাঁচানো যায়নি।

 

এদিকে বর্তমানে হাসপাতালের বার্ন ইউনিটে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরো ১৫ জন রোগী চিকিৎসাধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *