নজর২৪, সিরাজগঞ্জ- এ যেন আরও এক বিস্ময় বালক। বয়স মাত্র তার গুণে গুণে বারো বছর। এরমধ্যে মাত্র ২ মাস ২৬ দিনে পবিত্র আল কোরআন মুখস্থ করে বিশ্বকে তাক লাগিয়ে দিল জাকারিয়া হুসাইন নামের ওই শিশু।
মাত্র ৮৬ দিনে ১২ বছর বয়সী শিশু হিফজুল কোরআন সমাপনী করায় মাদ্রাসা কর্তৃপক্ষসহ এলাকাবাসী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা প্রদান করেন।
শুক্রবার ১৮ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ বেলকুচি উপজলার তামাই কবরস্থান সংলগ্ন আল জামিয়াতুল আহলিয়াতুল আমিনিয়া মাদ্রসা প্রাঙ্গণে আলহাজ্ব আব্দুলাহ আল মামুনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন সমাজ সেবক আলহাজ্ব ফজলার রহমান তালুকদার,রুহুল আমিন মন্টু, রিসাদ মাের্সেদ, অধ্যক্ষ মাওলানা জহুরুল ইসলাম, আব্দুল মান্নান তালুকদার, আইয়ুব আলী খান, আলহাজ্ব নান্নু আকদ প্রমুখ।
সংর্বধনা শেষে হাফেজ জাকারিয়াকে দেখতে ভিড় করেন উৎসুক জনতা। তার এই প্রতিভাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে হক্কানী আলেম হিসেবে দেখতে চান তার শিক্ষকরা।
