গোপন বৈঠকে জামায়াতের নারী কাউন্সিলরসহ ১৭ শিবির কর্মী আটক

নজর২৪, মেহেরপুর- শিবিরের গোপন বৈঠক চলাকালীন জামায়াতের নারী ওয়ার্ড কাউন্সিলর শিউলি আক্তারসহ ১৭ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

 

শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে মেহেরপুর শহরের শেখপাড়ার ওয়ার্ড কাউন্সিলরের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

 

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা জানান, বিকেলে শহরের শেখপাড়ার শিউলি আক্তারের বাড়িতে শিবির কর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল সেখানে অভিযান চালায়। বৈঠক থেকে ১৭ জন শিবির কর্মীকে আটক করা হয়।

 

আটককৃতরা হলো মেহেরপুর শহরের হঠাত পাড়ার আব্দুল ওহাবের ছেলে মেহেদী হাসান (২২), সানোয়ার হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন (২২), সদর উপজেলার আশরাফপুর গ্রামের আবুল কালাম সাহার ছেলে রাজু আহমেদ (২২), আক্কাস আলী শাহার ছেলে আবুল হাসান (২২), রমিজ উদ্দিনের ছেলে মাহাবুব (১৮), কামদেবপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আবুল বাশার (২০),

 

মেহেরপুর বড় বাজার এলাকার সৈয়দ মাহবুব হাসান এর ছেলে যুবায়ের হাসান (১৫), চকশ্যামনগর গ্রামের আজগর আলীর ছেলে সাইফুল ইসলাম (১৯), তাতিপাড়া নুরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম (১৫), বন্দর গ্রামের আবু তোয়াবের ছেলে আল সাইফ (১৬), আলমপুর গ্রামের আজিজুল হকের ছেলে ইকবাল হোসেন (১৮), হঠাত পাড়ার গিয়াস উদ্দিনের ছেলে আব্দুল্লাহ (১৮),

 

চকশ্যামনগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আল-হেলাল রোমান (১৪), বজলুর রহমানের ছেলে আবু জাফর (১৬), নতুন পাড়ার লাল মিয়ার ছেলে হৃদয় (৫), সেলিম রেজা ছেলে মাসুদ (১৫), কোলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে খালিদ সাইফুল্লাহ (৪৮) কে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ১৪টি সাইকেল, ৩টি মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ বই ও ক্যালেন্ডার উদ্ধার করেন।

 

নাশকতার উদ্দেশ্য তারা বৈঠক করছিল বলে জানান ওসি। আটকদের অনেকেই ১৮ বছরের নিচে হওয়ায় বয়স বিবেচনা করে স্ব স্ব আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *