মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে নির্মাণাধীন বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজের মসজিদ ২০১ গম্বুজ মসজিদ সপরিবারে পরিদর্শন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো.মোস্তাফিজুর রহমান।
(১৮ ডিসেম্বর) শুক্রবার বেলা ১১টায় তিনি মসজিদ প্রাঙ্গণে পৌঁছান, এসময় টাঙ্গাইল জেলা প্রশাসক জনাব ডঃ মো. আতাউল গণি সপরিবারে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। তাকে স্বাগত জানান গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যান ট্রাষ্টের সদস্য মো.আঃ হান্নান, আঃ মান্নান, আঃ করিম, মো. হুমায়ন কবির। দক্ষিণ পাথালিয়া গ্রামবাসীর পক্ষে শুভেচ্ছা মো. আঃ গনি মাষ্টার, মো. আঃ সাত্তার, বীর মুক্তিযোদ্ধা মো. তুলা প্রমুখ।
পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান বলেন, মসজিদের নির্মাণ শৈলী ও কাঠামো দেখে আমি অভিভূত ও নির্মাতাদের মঙ্গল কামনা করছি বলে মন্তব্য করেন তিনি।
