Home দেশের খবর ঝালকাঠি সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত কুমারের যোগদান

ঝালকাঠি সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত কুমারের যোগদান

0
61

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর সার্কেল অফিস আবারো আলোকিত করলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত কুমার। তিনি ঝালকাঠিতে যোগদান করে তৃণমূল পর্যায়ের মানুষকে পুলিশি সেবা পৌঁছে দিতে সরাসরি মাঠে নেমেছেন। তিনি ঝালকাঠিতে যোগদান করতে না করতেই বিট পুলিশিং সহ মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু পাচারসহ অপরাধ দমনে কঠোর ভাবে পদক্ষেপ গ্রহণ করেছেন।

 

গত ৯ ডিসেম্বর খুলনা থেকে ঝালকাঠি জেলা পুলিশে যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। ইতিপূর্বে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে ব্যাপক সুনাম কুড়িয়েছেন বলে জানা গেছে। ১৯৮৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে মেধা, দক্ষতা ও যোগ্যতায় নিজেকে প্রতিষ্ঠিত করে একের পর এক পদোন্নতি পেয়ে আজ অতিরিক্ত পুলিশ সুপার পদে ভূষিত হন।

 

তার দীর্ঘ চাকরি জীবনে দেশের যেসকল স্থানে কর্মরত ছিলেন সততা, নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা হিসাবে দক্ষতার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করে সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন।

 

এ নিষ্ঠাবান বিচক্ষণ পুলিশ কর্মকর্তার সাথে আলাপ কালে তিনি বলেন পুলিশ মানুষের সেবক। আমার চেয়ারটি মানুষের কল্যাণের জন্য। আমি যতদিন এই চেয়ারটিতে আছি মানুষের সেবায় কাজ করে যাব। আমার অফিস ২৪ ঘন্টাই সাধারণ মানুষের সেবার জন্য । ঝালকাঠিবাসী আইনী ও পুলিশি সেবা দিয়ে জনতার পুলিশ হতে চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here