Home দেশের খবর চট্টগ্রাম হিন্দু নারীর লাশ কাঁধে নিয়ে শ্মশানে মুসলিম মেয়র ও আ.লীগ সভাপতি

হিন্দু নারীর লাশ কাঁধে নিয়ে শ্মশানে মুসলিম মেয়র ও আ.লীগ সভাপতি

0
93

নজর২৪ ডেস্ক- খাটিয়া করে যাচ্ছে হিন্দু নারীর লাশ। খাটিয়ার সামনের দিকে একপাশে মুসলিম মেয়র, আরেক পাশে পৌর আওয়ামী লীগ সভাপতি কাঁধে করে শ্মশানে নিয়ে গেলেন এক হিন্দু নারীর মরদেহ। পিছনে হরে কৃষ্ণ নাম। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার।

 

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার আখাউড়া পৌর এলাকার রাধানগরের প্রদীপ সাহার স্ত্রী বিজলি রানী সাহা (৬২) বাড়ির সামনে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা পৌনে তিনটায় তিনি মারা যান।

 

রাত পৌনে ১০টায় লাশ নিয়ে আসা হয়। আখাউড়া পৌরসভার মেয়র ও যুবলীগের আহ্বায়ক মো. তাকজিল খলিফা কাজল, পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ ভূঁইয়া বাদলসহ অনেক মুসলিম লোকজন প্রয়াতের বাসায় আগে থেকেই উপস্থিত ছিলেন।

 

খাটিয়ায় লাশ উঠানোর সঙ্গে সঙ্গে ওই দুই নেতা কাঁধে তুলে নেন। এছাড়া পর্যায়ক্রমে অনেক মুসলিম লোক লাশ কাঁধে তুলে নেন। লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশানে ওই নারীর শেষকৃত্য সম্পন্ন হয়।

 

আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল বলেন, এ ধরনের কাজ আমি সবসময়ই করি। এছাড়া মৃত নারী ও আমি একই এলাকার বাসিন্দা। আমি সব মরদেহেই ধরি, সেটা হোক মুসলমান বা হিন্দু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here