Home দেশের খবর জঙ্গলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ, আশঙ্কাজনক অবস্থা রমেকে ভর্তি

জঙ্গলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ, আশঙ্কাজনক অবস্থা রমেকে ভর্তি

0
143

সাইফুল ইসলাম মুকুল, রংপুর- রংপুর নগরীর হাজিরহাট গিলাবাড়ি এলাকায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

 

এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।

 

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গৃহবধূ সদর উপজেলার হাজিরহাট থানার জাজিরহাট গিলাবাড়ি গ্রামের বাসিন্দা। রবিবার সন্ধ্যায় পূর্বপরিচিত এক ব্যক্তি কৌশলে তাকে বাসা থেকে ডেকে নিয়ে অপহরণ করে জঙ্গলে নিয়ে যায়। সেখানে কয়েকজন গৃহবধূকে ধর্ষণ করে। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে আশপাশের লোকজন তার গোঙানির শব্দ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যায়।

 

গৃহবধূ বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি হাজিরহাট থানায় জানান স্বজনরা। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে। এ ঘটনায় রোববার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে হাজিরহাট থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।

 

হাজিরহাট থানা পুলিশের ওসি মোস্তাফিজার রহমান বলেন, গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here