নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রেসক্লাব নান্দাইল এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব নান্দাইল কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি এডভোকেট হাবিবুর রহমান ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক সমূর্ত্ত জাহান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলী আফজল খান ও নান্দাইল ডায়বেটিক হাসপাতালের সভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম শাহাজাহান সরকার।
বক্তব্য রাখেন, সাংবাদিক হান্নান মাহমুদ, অধ্যাপক অরবিন্দ পাল অখিল, জালাল উদ্দীন মণ্ডল, রফিকুল ইসলাম খোকন, স্বপন কুমার সাহা, আলম ফরাজি প্রমুখ।
বক্তারা বলেন বুদ্ধিজীবী হত্যাকারীরা এখনও অনেককেই বিচারের আওতায় আনা যায়নি। তাছাড়া জাতির কাছে তাদের ভূমিকাটিও অস্পষ্ট। শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যপুস্তকে তাদের জীবনী ধারাবাহিক ভাবে সন্নিবেশ করা উচিত।
প্রচার প্রচারণার মাধ্যমে জাতিকে জানানোর কাজ সরকারকেই নিতে হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাব নান্দাইল এর সাধারণ সম্পাদক শামছ ই তাবরীজ রায়হান।
