নাগরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগ, নাগরপুর উপজেলা শাখা ও উপজেলা প্রশাসনের আয়োজন পৃথক পৃথক ভাবে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

নাগরপুর উপজেলা আওয়ামী লীগের দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উইলিয়াম, সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী, সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীদুল ইসলাম অপু, ত্রাণ ও সমাজ কল্যাণ যুব ও ক্রীড়া সম্পাদক বিএমএম জহিরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন সহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।

 

উপজেলা প্রশাসনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান, অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, ভাইস চেয়ারম্যান মহিলা সামিনা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুজায়েত হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *