বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে নান্দাইলে প্রশাসনের মানববন্ধন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের উদ্দোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই প্রাতিপাদ্যকে সামনে রেখে প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এ মানববন্ধনে অংশ গ্রহন করেন।

 

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিনের নেতৃত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুকন উদ্দিন আহম্মদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোভন রাংসা, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মলয় কান্তি মোদক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোহাম্মদ আলী সিদ্দিক, যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দিন, শিক্ষিকা বাবলী দাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *