Home দেশের খবর ঢাকা টাঙ্গাইলের নাগরপুরে প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরে প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত

0
156

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান; এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারিরদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারি অংশগ্রহণ করেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) সামিনা বেগম, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান।

 

আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আঃ মতিন বিশ্বাস, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.খলিল বিন কাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার সৌরভ তালুকদার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জিএম ফুয়াদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here