হেফাজতের মহাসচিব কাসেমীর অবস্থার অবনতি

নজর২৪ ডেস্কঃ হেফাজতে ইসলামের মহাসচিব শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমীর অবস্থার আরও অবনতি হয়েছে, তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের এইচডিইউতে (হাই-ডিপেন্ডেন্সি ইউনিট) চিকিৎসাধীন রয়েছেন।

 

শুক্রবার (১১ ডিসেম্বর) বিষয়টি নশ্চিত করেছেন হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জী। তিনি বলেন, শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমী সাহেব হুজুরের অবস্থার আরও অবনতি হয়েছে।

 

গত ১ ডিসেম্বর নূর হোসাইন কাসেমীকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শ্বাসকষ্টজনিত জটিলতা ভর্তি করা হয়। গতকাল রাত আটটার দিকে হঠাৎ অক্সিজেনের মাত্রা কমে গেলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। করোনাভাইরাসের সংক্রমণ সন্দেহে তাঁর নমুনা পরীক্ষা করা হয়। ফল নেগেটিভ এসেছে।

 

হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে নূর হোসাইন কাসেমী সংগঠনটির ঢাকা মহানগর সভাপতির দায়িত্ব পালন করেন। নতুন কমিটিতে তিনি মহাসচিব হিসেবে নির্বাচিত হন। তিনি ঢাকা জামিয়া মাদানীয়া বারিধারার প্রতিষ্ঠাতা-পরিচালক।

 

হেফাজতে ইসলামের মহাসচিবের প্রেস সচিব মুনির আহমদ বলেন, নূর হোসাইন কাসেমীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হেফাজত ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী। কাসেমীর পরিবারের সদস্যরাও দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *