দেশে করোনায় মৃত্যু ৭ হাজারের কোঠায়

সাত হাজার ছুঁই ছুঁই করছে দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা । এই ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে। তাদের মধ্যে ২৮ জন পুরুষ এবং নয়জন নারী। ৩৬ জন মারা গেছেন হাসপাতালে এবং একজন মারা গেছেন বাড়িতে। ফলে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় হাজার ৯৬৭ জনে।

 

এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৮৬১ জন। এতে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৮৫ হাজার ৯৬৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় রোগী সুস্থ হয়েছেন চার হাজার ৪৮৬ জন। এ নিয়ে মোট সুস্থতা লাভ করলেন চার লাখ ১০ হাজার ৪৫২ জন।

 

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৪৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৬০ শতাংশ। আর মোট রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৮৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *