Home জাতীয় মাদ্রাসায় জাতীয় সংগীত পরিবেশন বাধ্যতামূলক করতে হবে: হানিফ

মাদ্রাসায় জাতীয় সংগীত পরিবেশন বাধ্যতামূলক করতে হবে: হানিফ

0
86

নজর২৪, কুষ্টিয়া- দেশের প্রতিটি মাদ্রাসায় বাধ্যতামূলকভাবে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

 

তিনি বলেন, ‘কারণ এটা সংবিধানে আছে। এই দেশে বাস করতে হলে সংবিধান মেনে চলতে হবে। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই।’

 

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া পৌর অডিটোরিয়ামে জঙ্গি, সন্ত্রাসবাদ ও নাশকতামূলক কার্যক্রম প্রতিহতকরণের লক্ষ্যে মসজিদের ইমাম ও ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

হানিফ মসজিদের ইমামদের উদ্দেশে বলেন, “ভাস্কর্য নিয়ে বিভিন্ন অপপ্রচার ও ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। আপনারা মসজিদে খুতবার সময় এ ব্যাপারে পরিষ্কারভাবে বলবেন ইসলামে ভাস্কর্য সাংঘর্ষিক নয়, নিষিদ্ধও নয়। এই ভাস্কর্য ইস্যু নিয়ে দেশের বিরুদ্ধে অপব্যাখ্যা চাই না।”

 

হানিফ আরও বলেন, “কুসংস্কারগুলো লালন করে ঘরমুখী রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে যারা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে চাই তাদের বিরুদ্ধে কঠেরভাবে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে।”

 

মতবিনিময় সভায় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আ. ক. ম. সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত ও কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here