নজর২৪, ঢাকা- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরোধীতাকারীদের হুশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।
তিনি বলেছেন, ‘হুজুর-মোল্লা-পুরোহিত চিনি না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে যে কয়টা দাঁড়াবে সবকয়টাকে পে’টা’নো হবে।
রোববার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। কুষ্টিয়ায় রাতের অন্ধকারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দেওয়ার ঘটনায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে এই বিক্ষোভের আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ।
এর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।
সমাবেশে সনজিত চন্দ্র দাস বলেন, কুষ্টিয়ার ঘটনা আমাদের বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে। যারা এ কাজ করেছে, তারা দিনের বেলা বাবা (ই’য়া’বা) খেয়ে ঘুমায়। রাতের বেলা সোজা হয়ে দাঁড়ায়, এসে ভাস্কর্য ভাঙে। তাদের এত সাহস বেড়ে গেছে, তারা এখন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে নিয়ে কথা বলে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যদি আর কোন ধরনের ষড়’যন্ত্র করা হয় তাহলে বলে দিলাম আপনাদের পিঠের ছাল থাকবে না। আপনাদের পিঠের চা’মড়া তুলে নেব। একজনকেও ছাড় দেয়া হবে না। সবকয়টাকে পি’টি’য়ে লা’শ বানানো হবে। হাত ভাঙতে হয় আমার হাত ভাঙুন। আমি কিছু বলবো না। কিন্তু আমাদের কলিজায় হাত দিয়েন না; কলিজায় হাত দিলে সে হাত আর বের করতে দেব না।
