মা হারা নিজের ২ যমজ কন্যাকে দিনের পর দিন ধ.র্ষণ করছিলো বাবা!

নজর২৪, খাগড়াছড়ি- খাগড়াছড়ির মানিকছড়িতে ল’ম্প’ট পিতা ক’র্তৃক ১১ বছরের জমজ দুই বোন ধ.র্ষ.ণের শি.কার হয়েছেন। ল’ম্প’ট পিতার নাম নুরুল আলম ওরফে আলম (৫২)। সে মানিকছড়ির গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা।

 

এ অভি’যোগে শনিবার (৫ ডিসেম্বর) রাতে অভি’যুক্তকে গ্রেফ’তার করেছে পুলিশ। রোববার আদা’লতের মাধ্যমে তাকে কারা’গারে পাঠানো হয়। ধ’র্ষ’ণের শিকার দুই শি’শুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, মা হারা দুই যমজ শিশুকন্যাকে একাধিকবার ধ’র্ষণসহ প্রায়ই যৌ’ন হয়রানি করতেন বাবা নূর আলম (৪৯)। ঘটনার ধারাবাহিকতায় গত শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে তারা আবার ধর্ষ’ণের শিকার হন। ঘটনার পরদিন শনিবার (৫ ডিসেম্বর) দুই বোন বিষয়টি নানি ফাতেমা বেগমকে জানালে ঘটনাটি জানাজানি হয়।

 

এমন লোমহর্ষক ও জঘন্য ঘটনায় পাহাড়ি জেলা খাগড়াছড়ির মানিকছড়িজুড়ে নিন্দার ঝড় বইছে। লম্পট বাবার শাস্তি দাবি করেছে সচেতন মহল।

 

এ ঘটনায় শনিবার বিকেলে ধর্ষণের শিকার যমজ দুই বোনের নানি ফাতেমা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মানিকছড়ি থানায় মামলা করেন।

 

এ বিষয়ে মানিকছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, ধর্ষণে জড়িত থাকার অভিযোগে শনিবার রাতে ধর্ষক নূর আলমকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হয়েছে, তিনি দুই শিশুকে ধ’র্ষ’ণ করেছেন।

 

তিনি আরও জানান, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রেকর্ড করে রোববার (৬ ডিসেম্বর) দুপুরে আসামিকে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *