বগুড়ায় শুরু হলো ধান-চাল সংগ্রহ অভিযান

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। রোববার (৬ডিসেম্বর) সকালে সদর উপজেলার চকসুত্রাপুর এলাকায় এলএসডি গোডাউনে ফিতা কেটে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা খাদ্য কর্মকর্তা সাইফুল ইসলাম।

 

জেলা খাদ্য কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বগুড়ায় এবার ৫০ হাজার ২৩২ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। এর মধ্যে ৩৭ টাকা কেজি দরে ৪৮ হাজার ২৪১ মেট্রিক টন সিদ্ধ ও ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৯৯১ মেট্রিক টন আতপ চাল।

 

এছাড়াও ২৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছে থেকে ১১ হাজার ৭৯২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *