Home জাতীয় গ্রেপ্তার নেতাকর্মীদের দেখতে কারাগারে বিএনপির ইশরাক

গ্রেপ্তার নেতাকর্মীদের দেখতে কারাগারে বিএনপির ইশরাক

0
80

নজর২৪ ডেস্ক- সম্প্রতি রাজধানীতে গাড়ি পোড়ানো মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা কর্মীদের দেখতে এবং সার্বিক খোঁজখবর নিতে কেন্দ্রীয় কারাগারে গেলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

 

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে যান তিনি। তবে বন্দী নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাত করতে পারেননি তিনি।<

 

বিএনপি সূত্র জানিয়েছে, এসময় ইশরাক কারাগারের প্রধান ফটকেই কিছুক্ষন অবস্থান করে বন্দীদের বিষয়ে সার্বিক খোঁজখবর নেন তিনি। সেই সাথে বন্দীদের সাথে সদয় আচরনের জন্য কারা কর্তৃপক্ষকে অনুরোধও জানান ইশরাক হোসেন।

 

এসময়, প্রায় ৫০ বন্দীকে আর্থিক সহায়তা প্রদান করে আসেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তবে সাক্ষাতের বিষয়ে কারা কর্তৃপক্ষ বলছে, করোনা মহামারীর কারণে দেশের কারাগারগুলোতে বন্দীদের সাথে সাক্ষৎ বিনিময় বন্ধ রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here