নাগরপুরে ঔষধ ব্যবসায়ীর বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারের ঔষধ ব্যবসায়ী কাজী আরিফ মেডিকেল হলের সত্ত্বাধিকারী মোঃ আরিফের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।

 

এ ব্যাপারে গতকাল বুধবার (২ ডিসেম্বর) প্রবাসীর স্ত্রী তার বিরুদ্ধে থানায় এক লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত মোঃ আরিফ উপজেলার কলিয়া গ্রামের মো. হোসেন আলীর ছেলে ।

 

থানার এজাহার সূত্রে জানা যায়, নাগরপুর সদর বাজারের কাজী আরিফ মেডিকেল হলের স্বত্বাধিকারী আরিফ দীর্ঘদিন ধরে ভুক্তভোগী কে কুপ্রস্তাব দিয়ে আসছে। কু- প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত আরিফ সুযোগ খুঁজতে থাকে। গত ২৯ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬ টার সময় বাবু মাষ্টারের বাড়ীর গলিতে তাহার যৌন কামনা চরিতার্থ করার হীন উদ্দেশ্যে জড়াইয়া ধরে ও পরিহিত বোরকা টেনেহিঁচড়ে ছিড়ে ফেলে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

নাগরপুর থানায় অভিযোগের পর থেকে অভিযুক্ত আরিফ পলাতক রয়েছে ।

 

এ ব্যাপারে নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. বাহালুল খান বাহার বলেন, কাজী আরিফ মেডিকেল হলের মালিকের বিরোদ্ধে যৌন নিপীড়নের একটি অভিযোগ পেয়েছি । তদন্তপূর্বক আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *