২৪ লাখ টাকাসহ প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নিলেন ছাত্রলীগ নেতা

নজর২৪ ডেস্ক- বরিশালের মুলাদীতে পরকীয়া প্রেমিক ছাত্রলীগ নেতার হাত ধরে পালিয়ে যাওয়া প্রবাসীর স্ত্রীকে ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছে তার পরিবার। এখন তারা বিগত ১০ বছরে স্ত্রীর হিসেব নম্বরে কুয়েত প্রবাসী ছেলের পাঠানো অর্থ এবং তাদের দুই সন্তান ফেরত চান।

 

বৃহস্পতিবার সকাল ১১টায় বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান কুয়েত প্রবাসী মোতালেব কাজীর বাবা আবুল হাসেম কাজী।

 

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ১৭ বছর আগে তার ছেলে মোতালেব কাজী একই এলাকার আসমা খানম লাকীকে বিয়ে করেন। তাদের দাম্পত্যে দুটি সন্তান রয়েছে। সংসারে স্বচ্ছলতা আনতে তার ছেলে মোতালেব কাজী গত ১০ বছর ধরে কুয়েতে প্রবাস জীবন যাপন করেন। গত ১০ বছরে তার ছেলে কুয়েতে আয় করা সমুদয় অর্থ প্রেরণ করে তার স্ত্রী লাকীর ব্যাংক হিসাবে।

 

গত ১৬ নভেম্বর মোতালেবের পাঠানো ২০ লাখ টাকা ও ৪ লাখ টাকা মূল্যের স্বর্নালংকার এবং দুই সন্তান নিয়ে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুরাদ কাজীর হাত ধরে পালিয়ে যায়। পরে তারা নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে করে।

 

এ ঘটনায় পরদিন ১৭ নভেম্বর মুলাদী থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। এ ঘটনায় তারা জেলা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মুরাদ কাজী তাদের জীবন নাশের হুমকি দিচ্ছে। তার ভয়ে তারা নিজ বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়েন। সেখান থেকে পালিয়ে বরিশাল এসে সংবাদ সম্মেলন করেন প্রবাসীর বাবা আবুল হাসেম কাজী।

 

সংবাদ সম্মেলনে জীবনের নিরাপত্তা, প্রবাসী পুত্রের কষ্টার্জিত অর্থ ও আদরের দুই নাতি-নাতনিরদের ফিরে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী মর্যাদা) ও সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ ও বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ কেন্দ্রীয় ও বরিশাল জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *