ফেনীতে বিধবা মহিলার ধান কেটে দিলো স্বেচ্ছাসেবক লীগ

আবদুল্লাহ রিয়েল, ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে অসহায় বিধবা মরিয়ম নেছার এক একর জমির ধান কেটে দিলো স্বেচ্ছাসেবক লীগ।

 

বুধবার (২ ডিসেম্বর) সকালে আমিরাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড মধ্যম আহমদপুর গ্রামের মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন এর নেতৃত্বে ২০/২২ জন নেতাকর্মী ধান কাটায় অংশ নেন।

 

এসময় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ রাসেলসহ ২ ও ৩ নং ওয়ার্ডের সভাপতি সম্পাদকসহ নেতা কর্মীরাও উপস্থিত থেকে কাজে অংশ নিয়য়েছেন।

 

বিধবা মরিয়ম নেছা বলেন, অনেক কষ্টে ধারদেনা করে ধান বুনেছি কিন্তু আর্থিক অনটনের কারনে বদলা নিয়ে ধান কাটতে পারছিলাম না, আজ স্বেচ্ছাসেবক লীগ আমার ধান কেটে দিচ্ছে, আমি ফারুক সাহেবসহ সবার কাছে কৃতজ্ঞ।

 

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক হোসেন বলেন, কোন কৃষক যদি টাকার অভাবে ধান কাটতে সমস্যা হয় আমাদের খবর দিবেন, আমাদের নেতা কর্মীরা স্বেচ্চাশ্রমের ভিত্তিতে তাদের ধান কেটে দেবো।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ও সাংসদ নিজাম উদ্দিন হাজারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এসময় ফারুক হোসেন আরো বলেন, কৃষি কাজের উন্নয়নে সরকার ব্যাপক অবদান রেখেছে, দেশে এখন খাদ্য সংকট নেই। খাদ্য উৎপাদনে অবদান রাখা প্রান্তিক কৃষকদের সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *