শাহজাদপুরে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে কিশোর আটক

রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৪ বছরের এক কিশোরীর সাথে দৈহিক মেলামেশা ও বন্ধুদের দ্বারা ভিডিও ধারণের অভিযোগে ইউসুফ আলী (১৬) নামের এক ভ্যানচালক কিশোরকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ।

 

ইউসুফ উপজেলার পোরজনা ইউনিয়নের গুচ্ছ গ্রামের আলহাজ্ব আলীর ছেলে। ভুক্তভোগী কিশোরী শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের গুচ্ছ গ্রামের কালাম প্রামাণিকের মেয়ে ও পোরজনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতু্র্থ শ্রেণীর ছাত্রী।

 

ভুক্তভোগী কিশোরী জানায়, প্রায় ১ মাস পূর্বে ইউসুফ আমাকে তার ঘরে ডেকে জোড়পূর্বক ধর্ষণ করে এবং তার বন্ধু ফয়সাল ও জীবন সেই ভিডিও মোবাইলে ধারণ করে। বেশকিছুদিন যাবৎ আমাকে খারাপ কাজের জন্য চাপ প্রয়োগ করছে। সে গোপনে ধারণ করা ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। আমি বিষয়টি আমার মা কে জানাই, গতকাল সন্ধায় বাড়ির লোকজন ইউসুফকে ধরে আনে।

 

অভিযুক্ত ইউসুফ জানায়, এক মাস আগে দুজনের ইচ্ছাতেই দৈহিক মেলামেশা হয় এবং বন্ধরা ভিডিও করে। গতকাল আমাকে মোবাইলে কল করে আসতে বলে। আমি আসা মাত্র আমাকে মারধর শুরু করে এবং বাড়িতে ধরে এনে আটকে রাখে।

 

খবর পেয়ে শাহজাদপুর থানার উপ পরিদর্শক আবুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে অভিযুক্ত কিশোরকে আটক এবং ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরিক্ষার জন্য থানায় আনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *