পঞ্চগড়ে মেয়র পদে মনোনয়ন জমা দিলেন ৩ প্রার্থী

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি- আসন্ন পঞ্চগড় পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন তিনজন প্রার্থী। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

 

মঙ্গলবার (০১ ডিসেম্বর) তথা মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন বিকেলে পঞ্চগড় জেলা নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

 

মেয়র পদে মনোনয়ন জমা দেয়া প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত জেলা মহিলা আ. লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন, বিএনপি মনোনীত পৌর বিএনপি’র সভাপতি ও বর্তমান মেয়র তৌহিদুল ইসলাম এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মনোনীত শাহরিয়ার বিপ্লব।

 

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর পঞ্চগড় পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। যাচাই-বাছাই ৩ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর এবং প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে ১১ ডিসেম্বর।

 

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ১১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *