Home দেশের খবর চট্টগ্রাম চট্টগ্রামে বিএনপির অফিসে আগুন দিলো ছাত্রদল নেতাকর্মীরা

চট্টগ্রামে বিএনপির অফিসে আগুন দিলো ছাত্রদল নেতাকর্মীরা

0
155

নজর২৪, ঢাকা- চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে তীব্র ক্ষোভ-অসন্তোষ ছড়িয়ে পড়েছে। এই ক্ষোভের জেরে চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের নীচ তলা বিএনপির অফিসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা।

 

সোমবার (৩০ নভেম্বর) রাত ৮টার দিকে অপরিচিত কিছু যুবক নাসিমন ভবনের সকল ব্যানার পোস্টার ছিঁড়ে চেয়ার টেবিলে জড়ো করে বিএনপি অফিসের নীচ তলায় আগুন দেয়।

 

পরে আশে-পাশের লোকজন এবং নাসিমন ভবনের বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলেন।

 

এর আগে রাতে অছাত্র এবং বিবাহিত বিএনপি নেতা ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের (আংশিক কমিটি) বহাল রেখে (সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জন) ২৭২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রিয় ছাত্রদল। এতে গাজী মো. সিরাজ উল্লাহকে সভাপতি ও বেলায়েত হোসেন বুলুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

 

জানা গেছে, সোমবার সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ চট্টগ্রাম মহানগরীর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করে। কমিটির তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হওয়ার সঙ্গে সঙ্গেই পদবঞ্চিত এবং অবমূল্যায়িত ছাত্রদল নেতাকর্মীরা দলীয় কার্যালয় নাসিমন ভবনে অগ্নিসংযোগ করে।

 

এদিকে বিএনপি অফিসে আগুন দেয়ার বিষয়ে নগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী বলেন, ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর পরই কে বা কারা নাসিমন ভবনের বিএনপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। অফিসের বারান্দায় থাকা চেয়ার টেবিল পুড়ে গেছে।

 

জানতে চাইলে ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ বলেন, সন্ধ্যায় আমাকে সভাপতি ও বেলায়েত হোসেন বুলুকে সাধারণ সম্পাদক করে ২৭২ সদস্যের কমিটি অনুমোদন দেয় কেন্দ্র।

 

কমিটিতে অনেক ত্যাগী নেতাকর্মী পদ পায়নি। তাদের বিষয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলা হবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here