Home প্রধান খবর এবার জায়েদ খানের সঙ্গী ভারতের পূজা ব্যানার্জি

এবার জায়েদ খানের সঙ্গী ভারতের পূজা ব্যানার্জি

0
8

দেশের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। ওপার বাংলার নায়িকা সায়ন্তিকার সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। এবার ভারতের হিন্দি ও বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জির সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন এ চিত্রনায়ক।

জানা গেছে, বাংলাদেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একটি সিনেমা নির্মাণ করা হচ্ছে। জায়েদ খান বিষয়টি নিশ্চিত করলেও সিনেমার নাম ও প্রযোজনা প্রতিষ্ঠানের নাম এখনই বলতে চাচ্ছেন না।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘আমি আগেই কিছু বলতে চাই না। আমি চমক দিতে পছন্দ করি, যা বলি তা করে দেখাই। অহেতুক আওয়াজ দেওয়ার প্রয়োজন নেই। ঈদে আমার সিনেমা ‘সোনার চর’ আসছে। সিনেমাতে দর্শক ভিন্ন এক জায়েদ খানকে পাবেন।’

এর আগে, জায়েদ খান কলকাতার সায়ন্তিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। কিছু দিন সেই সিনেমার শুটিংয়ের পর প্রযোজক-নায়িকার জটিলতা তৈরি হয়।

উল্লেখ্য, পূজা ব্যানার্জি স্টার প্লাসে সম্প্রচারিত ‘তুঝ সাং প্রীত লাগাই সাজনা’ শোতে বৃন্দা চরিত্রে অভিনয় করার জন্য সুপরিচিত। এ ছাড়াও তেলেগু, কলকাতা বাংলা ও হিন্দি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here