Home ফিচার কেউ বাজে কমেন্ট করিয়েন না, আমি অনেক কষ্ট পাই: মাহিয়া মাহি

কেউ বাজে কমেন্ট করিয়েন না, আমি অনেক কষ্ট পাই: মাহিয়া মাহি

0
4

দ্বিতীয় বিয়েটাও টিকল না চিত্রনায়িকা মাহিয়া মাহির। স্বামী মো. রকিব সরকার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ফেসবুক লাইভে এসে কাঁদতে-কাঁদতে নিজের সিদ্ধান্তের কথা জানান এই চিত্রনায়িকা। এখন শুধু কাগজে কলমে ডিভোর্সের অপেক্ষা। বর্তমানে আলাদা থাকছেন মাহি।

স্বামী রকিবেরও দ্বিতীয় বিয়ে এটি। ২০২১ সালে মাহির সঙ্গে বিয়ে হয় তার। যা নিয়ে ছিল চরম বিতর্ক। কথা উঠেছিল—প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই মাহিকে বিয়ে করেছেন রকিব। পরে অবশ্য রকিব তার প্রথম বিয়ের ডিভোর্সের কথা নিশ্চিত করেন।

কার দোষে ভাঙছে মাহির সংসার? ভুলটা রকিবের নাকি মাহির? বিয়ে বিচ্ছেদের ঘোষণা শোনার পর এই সমীকরণ মেলাতে বসেছেন নেটিজেনরা। মাহিকে সহানুভূতি জানিয়েছেন ভক্তরা।

এর আগে শুক্রবার রাতে ৮ মিনিটের ভিডিওতে বিচ্ছেদের নানান কারণ তুলে ধরেছেন মাহি। তিনি বলেন, ‘আমি জানি আপনারা এই ভিডিওটি দেখার পর আমাকে নিয়ে অনেক বাজে কথা বলবেন, গালাগালি করবেন। কিন্তু বিশ্বাস করেন, আপনাদের এই কমেন্টগুলো হয়তো তীরের মতো আমার বুকে এসে লাগবে। আপনাদের বাজে কমেন্টগুলো আমাকে অনেক কষ্ট দেয়। আমার পরিবারের মানুষ কষ্ট পায়। আমার ছেলে ফারিশকে নিয়ে যখন আপনারা যখন উল্টোপাল্টা কথা লেখেন- মা হিসেবে আমার বুকটা ফেটে যায়।’

কান্নাজড়িত কণ্ঠে মাহি বলেন, ‘আমার ছেলে ফারিশ হয়তো এখন এসব বুঝতে পারে না; কিন্তু একসময় এসব বুঝবে, তখন নিশ্চয়ই কষ্ট পাবে। আমি নতুন করে কাজ শুরু করব। জীবনে আমার অনেক যুদ্ধ। বাচ্চাটা বড় হবে। ওর জন্য অনেক কিছু করার আছে। গালাগালি না করে আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন, যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।’

এর আগে মাহি বলেন, ‘আমরা দুজন মিলেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে সেপারেশনে যাচ্ছি, সেপারেশনে অআছি। সেপারেশন কবে আর কীভাবে হবে সেটিও দুজন মিলেই ঠিক করব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here