Home প্রধান খবর এ বছর নিজেকে আরও বেশি প্রস্তুত করতে চান পূজা চেরি

এ বছর নিজেকে আরও বেশি প্রস্তুত করতে চান পূজা চেরি

0
11

চারপাশে টকটকে লাল গোলাপ। মেঝেতেও গোলাপের সমাহার। মাঝে লাল রঙের লেহেঙ্গা পরে দাঁড়িয়ে আছেন চিত্রনায়িকা পূজা চেরি। নতুন বছর শুরুর প্রথম প্রহরে এমন ছবি ফেসবুক পোস্ট করেই দর্শক ও ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন এই নায়িকা। ক্যাপশনে সবার সুস্থতা ও ভালো থাকার আশীর্বাদও করেছেন।

ছবিটির সূত্র ধরেই যোগাযোগ করা হয় পূজা চেরির সঙ্গে। জানান নতুন বছর কাজের পরিকল্পনায় খুব একটা হেরফের নেই। বরাবরের মত এ বছরও সিনেমা নিয়েই থাকবেন। সিনেমার শুটিং, কিছু টিভিসি করার ব্যাপারে কথা হয়ে আছে সেগুলোর কাজ করা, পাশাপাশি নিজেকে আরও প্রস্তুত করে সিনেমার আত্মনিয়োগ করার কথাও জানালেন।

পূজা চেরি বলেন, সবে তো নতুন বছরে পা দিলাম। বছর নতুন হলেও আমাদের কাজ কিন্তু একই। সিনেমা নিয়েই থাকতে হবে। এ বছর আমার বেশ কিছু প্রজেক্ট মুক্তির অপেক্ষায় আছে। সেগুলো নিয়ে থাকব। পাশাপাশি যুক্ত হব নতুন কিছু ভালো ভালো কাজে। আপাতত চাইছি নির্বাচনটা ভালোয় ভালোয় হয়ে যাক। এরপরই নতুন কিছু কাজের খবর পাবেন।

তিনি জানান, চলতি বছর নিজেকে আরও বেশি প্রস্তুত করতে চান। পর্দায় যেন নিজের অভিনয় দক্ষতা আরও সুন্দরভাবে প্রদর্শন করতে পারেন, সেই চেষ্টাই করবেন।

গেল বছর পূজা অভিনীত ‘জ্বিন’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। ভৌতিক ঘরানার ছবিটি সেভাবে ব্যবসা করতে পারেনি। এর বাইরে ‘পরি’ নামের একটি ওয়েব সিনেমা মুক্তি পেয়েছে তার।

হাতে আরও বেশকিছু সিনেমার কাজ আছে পূজার। সেগুলোর পর্যায়ক্রমে মুক্তি পাবে। তার আশা, সিনেমাগুলো দর্শকের মাঝে সাড়া ফেলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here