Home ফিচার কারাগার থেকে মুক্তি পেলেন ইভ্যালির রাসেল

কারাগার থেকে মুক্তি পেলেন ইভ্যালির রাসেল

0
1

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত অনলাইন মার্কেট প্লেস ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১-এর জেলার মো. তরিকুল ইসলাম।

তিনি জানান, সোমবার বিকালে রাসেল কারাগার থেকে মুক্তি পান।

তিনি আরও জানান, রাসেল একাধিক মামলায় কারাগারে বন্দি ছিলেন। সব মামলার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে যাচাই-বাছাই শেষে গতকাল সোমবার বিকেলে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক রাসেল এবং তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করে র‌্যাব। এরপর চেক জালিয়াতি, টাকা দিয়ে পণ্য না পাওয়াসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে সারাদেশে অনেকগুলো মামলা হয়।

গত বছরের ৬ এপ্রিল শামীমা নাসরিন জামিনে মুক্ত হলেও কারাগারে ছিলেন রাসেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here