Home প্রধান খবর সবার সন্তান যেন আমার মতো হয়: জায়েদ খান

সবার সন্তান যেন আমার মতো হয়: জায়েদ খান

0
6

ঢাকাই চলচ্চিত্রে বেশ আলোচিত-সমালোচিত একটি নাম জায়েদ খান। নতুন কোনো চলচ্চিত্রের কাজ নিয়ে আলোচনায় না থাকলেও নানা সময় নানা মন্তব্য ও ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা ও কাণ্ডে সাম্প্রতিক সময়ে প্রায়ই খবরের শিরোনাম আসেন তিনি। মাঝেমাঝে কটাক্ষের মুখেও পড়তে হয় তাকে। তবে কোনোকিছুতে কান না দিয়েই নিজের মোট করেই কাজ করে যাচ্ছেন তিনি।

তাকে যেকোনো বিষয় নিয়ে প্রশ্ন করা হলে সেটিতে নারাজ হন না, বরং বুদ্ধিদীপ্ত উত্তর দিয়ে আলোচনায় চলে আসেন। সম্প্রতি এক আড্ডায় জায়েদ খান জানান, মেয়েরা রাতে জায়েদ খানের ছবি নিয়ে ঘুমালে তাদের বাচ্চা সুন্দর হবে!

উপস্থাপিকা জায়েদ খানকে প্রশ্ন করেন, শুনেছি, অনেক বিবাহিত নারীরা রাতে ঘুমানোর আগে আপনার ছবি দেখে ঘুমাতে যায়, যেন বাচ্চা হওয়ার পর আপনার মতো কিউট হয়। প্রশ্ন শেষ হবার আগেই জায়েদ বলে উঠেন, ‘ভাগ্যিস, ছবি নিয়ে ঘুমায়। আমাকে নিয়ে ঘুমালে কি হতো!’ এরপর তিনি বলেন, ‘এটা ঠিক। আমার ছবি নিয়ে ঘুমালে বাচ্চা সুন্দর হবার সম্ভাবনা বেশি।’

এসময় জায়েদ আরও বলেন, ‘সবার সন্তান যেন আমার মতো হয়। আমার ছবি ঘরে ঘরে থাকুক, জুনিয়র জায়েদ খান।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here