মির্জাপুরে বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে নানা আয়োজনে বহুল প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় পৌরসদরের মির্জাপুর সাংবাদিক সংস্থার কার্যালয়ে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মির্জাপুর সাংবাদিক সংস্থার অর্থ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার মির্জাপুর উপজেলা প্রতিনিধি মো. শামীম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মির্জাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন-অর রশিদ খান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মির্জাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম মিয়া, উপজেলার ভাদগ্রাম ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর হোসেন বাদশা, মির্জাপুর সাংবাদিক সংস্থার সহ-সভাপতি মো. কাইয়ুম মিয়া, সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. সানোয়ার হোসেন, কার্যকরী সদস্য মো. রুবেল মিয়া, সদস্য মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এসময় বক্তারা বলেন, গত পাঁচ বছরে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির ভূয়সী প্রশংসা করেন। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে বলেও তারা প্রত্যাশা করেন। পরে কেক কাটা ও দোয়া পরিচালনা করা হয়।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *