ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নানান গুণে গুণান্বিত তিনি। গ্ল্যামার, মেধা আর স্মার্টনেসের কারণে অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন এই অভিনেত্রী। দুই বাংলায় অভিনয়ের পাশাপাশি গানেও বেশ পারদর্শী।
সম্প্রতি এক জাতীয় দৈনিকের বিনোদনমূলক আয়োজনে অতিথি হয়ে এসেছিলেন নুসরাত। এ সময় নানা কথার বাঁকে জানিয়েছেন নিজের প্রেমের বিষয়েও।
আরও পড়ুন-
তানজিন তিশা বাচ্চা মেয়ে, ইমম্যাচিউরড: জায়েদ খান
আমাকে অনেকে রোল মডেল ভাবেন: মিথিলা
অভিনেত্রী নুসরাত ফারিয়া জানান, জীবনে এখন পর্যন্ত ২০ বারের মতো প্রেমে পড়েছেন তিনি। প্রেমের বিষয়ে উপস্থাপিকার প্রশ্নের উত্তরে এই কথা বলেন অভিনেত্রী।
জীবনের প্রথম পাওয়া প্রেমের চিঠিতে কী লেখা ছিল সেটিও মনে আছে নুসরাতের। বলেন, সেটি ছিল একটি গান। ‘লিভিং অন এ জেট প্লেন’— পুরো গানটি লিখে পাঠিয়েছেন তাকে।
এ ছাড়াও প্রোগ্রামে জানতে চাওয়া হয় নুসরাতের প্রিয় রং, খবারসহ নানান বিষয়ে। নুসরাত বলেন, তার প্রিয় রং সাদা, প্রিয় খাবার জাপানিজ, প্রিয় পোশাক—কমফোরটেবল যে কোনো কিছু। নুসরাত আরও জানান, তার পছন্দের জায়গায় ইস্তানবুল।
প্রোগ্রামে কথায় কথায় উঠে আসে তার স্কুল-কলেজের বিষয়টিও। শহীদ বীর উত্তম আনোয়ার গার্লস কলেজ এবং রাজউক উত্তরা মডেল কলেজে পড়েছেন তিনি। আরও জানিয়েছেন স্কুলে একাধিকবার ফেল করেছেন, অসুস্থতার কারণে। নুসরাত ছিলেন বেশ স্মার্ট স্টুডেন্ট। অংকে সবসময় ৮০ এর ওপরেই নম্বর পেতেন।
সবশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ দেখা গেছে নুসরাত ফারিয়াকে। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত এ অভিনেত্রী বলেছিলেন, আমার তো মনে হয় ভবিষ্যতে যদি আর কোনোদিন অভিনয় নাও করি, তাহলে আক্ষেপ থাকবে না। এই চরিত্রে অভিনয়ের যে সুযোগ অর্জন করেছি, সেটাই আমার কাছে বড় প্রাপ্তি।
আরও পড়ুন-
শাকিবের সঙ্গে কাজ করতে ঢাকায় আসছেন মার্কিন নায়িকা, যাবেন পাবনায়
