Home প্রধান খবর আবারও ডিবি কার্যালয়ে সিমরিন লুবাবা

আবারও ডিবি কার্যালয়ে সিমরিন লুবাবা

0
26

আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবাও আবারও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে লুবাবা ডিবি কার্যালয়ে যান।

ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২০ নভেম্বর) লুবাবার বিষয়ে হারুন অর রশীদ জানান, তানজিন তিশার মতো শিশুশিল্পী সিমরিন লুবাবাও এসেছিলেন আমাদের কাছে। তাকে ফেসবুকে বিভিন্নভাবে কটাক্ষ করা হয়েছে এবং ভিডিও পোস্ট করেছে। লুবাবা লিখিতভাবে অভিযোগ করেছে।

লুবাবা যার বিরুদ্ধে অভিযোগ করেছিল তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ডিবি প্রধান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here