মেয়েটিকে নোবেল বিয়ে করেনি, খুলনা থেকে তুলে এনেছে: সালসাবিল

সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল আবারও বিয়ে করেছেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে ফারজান আরিশা নামে এক তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে দাবি করেন তিনি। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ছবি। এর আগে রোববার রাতে আরিশার সঙ্গে কিছু ছবি প্রকাশ করেন নোবেল। যেখানে তাদের বেশ ঘনিষ্ঠ দেখা গেছে।

জানা গেছে, আরিশা খুলনার মেয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলরে সঙ্গে পরিচয় হয় তার। এরপর নড়াইলে দুজনে দেখাও করেছেন অনেকবার। সেখান থেকেই সম্পর্কের সুচনা।

আরও জানা যায়, এর আগে একটি বিয়ে হয়েছে আরিশার। তার সেই স্বামী একজন ফুড ব্লগার। গত বছরই বিয়ে হয়েছিল তাদের। নোবেলের সঙ্গে আরিশার বেশ কিছু ছবি প্রকাশ্যে আসার পর আরিশার প্রথম সংসার নিয়েও চলছে আলোচনা। সেই সংসারে তার বিচ্ছেদ হয়েছে কি না, সে বিষয়ে এখনও অনিশ্চিত।

এদিকে নোবেলের সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ বলছেন ভিন্ন কথা। সোমবার দুপুরে তিনি বলেন, আমার সঙ্গে নোবেলের ডিভোর্স এখনো সম্পন্ন হয়নি। আমি ডিভোর্সের চিঠি পাঠিয়েছিলাম। তখন ডিবি কার্যালয়ে নোবেলকে ডাকা হয়েছিল। সেখানেই সে মুচলেকা দিয়েছিল, নেশা করবে না; অন্য মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়াবে না। এখন দেখছি তার নতুন কাহিনি। অবশ্য আমি তার সঙ্গে সম্পর্ক রাখতেও চাই না।

সালসাবিল বলেন, আসলে আমি যতটুকু শুনেছি সে বিয়ে করেনি। মেয়েটিকে উঠিয়ে এনে তার কাছে রেখেছে। মেয়েটির পরিবারের সদস্যরাও গিয়ে আরশিকে আনতে পারেনি। তাদের দুজনকে একসঙ্গে নেশা করতেও দেখা গেছে।

সালসাবিল মাহমুদ বলেন, ওর নোংরামি কমেনি। কিন্তু ওর সঙ্গে আমি সম্পর্ক রাখতে চাই না। এটা থেকে একেবারে বেরিয়ে আসতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *