Home দেশের খবর ঢাকা নাগরপুরে হরতাল বিরোধী প্রতিবাদ সমাবেশ

নাগরপুরে হরতাল বিরোধী প্রতিবাদ সমাবেশ

0
42

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: নৈরাজ্য, অগ্নি সন্ত্রাস ও হরতালের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকালে নাগরপুর সদর বাজারের কিছলু মার্কেটে উপজেলার সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের পরিবার এ সমাবেশের আয়োজন করেন।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হামিদুর রহমান ঝন্টু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট তারানা হালিম।

বিশেষ অতিথি হিসেবে রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দিন তালুকদার, প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন। আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম বাদশা, বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা মো. আ. মালেক, বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এম.এ মতিন সামি, বীর মুক্তিযোদ্ধা মো. বজলুর রশিদ বাবুল, বীর মুক্তিযোদ্ধা মো. নাছির হোসেন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দস আলী। এসময় উপজেলার সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here