Home আলোচিত এক হলেন শাকিব খান ও আরিফিন শুভ

এক হলেন শাকিব খান ও আরিফিন শুভ

0
51

দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান ও আরিফিন শুভকে একসঙ্গে খুব একটা দেখা যায় না। শুভর ক্যারিয়ারের শুরুর দিকে শাকিব খানের সঙ্গে একসঙ্গে একটি সিনেমায় কাজ করেছিলেন। এরপর আর দেখা যায়নি। কখনো একফ্রেমেও দেখা যায়নি তাদের।

তবে মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে হঠাৎই তাদের দেখা গেল ঢাকার বিমানবন্দরে। শাকিব খান তার নতুন সিনেমার শুটিংয়ের জন্য যাচ্ছেন ভারতে।

অন্যদিকে, আরিফিন শুভ ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রচারণার কাজে যাচ্ছেন ভারতে। তাই এয়ারপোর্টে তাদের দেখা হয় কাকতালীয়ভাবে। সেখানে ফ্রেম বন্দী হোন এই দুই তারকা।

বিমানবন্দরে এই দুই নায়কের দেখা হওয়ার ছবি ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। এরই মধ্যে আরিফিন শুভ শাকিবের সঙ্গে ছবি পোস্ট ক্যাপশন জুড়ে দিয়েছেন, রাজা বাদশা ব্যাপার স্যাপার আর কি…

আগামীকাল ২৫ অক্টোবর মুম্বাইতে শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব’ সিনেমার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আর সমগ্র ভারতে সিনেমাটি মুক্তি পাবে ২৭ অক্টোবর। সিনেমাটির প্রচারণায় বেশ লম্বা সময়ে সেখানে পার করবেন আরিফিন শুভ।

অন্যদিকে, ‘দরদ’ সিনেমার শুটিং শুরু হবে আগামী ২৭ অক্টোবর থেকেভারতে বারানসিতে। অনন্য মামুন পরিচালিত সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে আছেন বলিউডের সোনাল চৌহান।

‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনায় আছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ এবং বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। বাংলা, হিন্দি, তামিল, মালয়ালমসহ ছয় ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here