Home দেশের খবর ঢাকা ভূঞাপুরে ৯৮টি পূজা মন্ডপে আর্থিক অনুদান দিলেন মনোনয়ন প্রত্যাশী মাসুদ

ভূঞাপুরে ৯৮টি পূজা মন্ডপে আর্থিক অনুদান দিলেন মনোনয়ন প্রত্যাশী মাসুদ

0
43

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন দুর্গোৎসব উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা অনুদান বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর ও ভূঞাপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।

বৃহষ্পতিবার (১৯ অক্টোবর) বিকালে ভূঞাপুর পৌরসভা প্রঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন কমিটির ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি বাবু স্মরণ দত্তের সভাপতিত্বে ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য খাইরুল ইসলাম তালুকদার বাবলু, অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী মোল্লা, গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শাপলা, গোবিন্দাসি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাছেদ মন্ডল, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামানিক, মহিলা আওয়ামী লীগের নেত্রী সাজেদা বেগম, কলেজ শাখা ছাত্র লীগের সভাপতি হায়দার আলীসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সভা শেষে উপজেলার ৪২ টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক এর হাতে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ করেন। এর আগে গোপালপুরের ৫৬ টি পূজা মন্ডপে তিনি আর্থিক অনুদান প্রদান করেন। মোট ৯৮ টি মন্ডপে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here