Home দেশের খবর ঢাকা বাসাইলে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মতবিনিময়

বাসাইলে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মতবিনিময়

0
39

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নূরী তাসনিম উর্মি, বাসাইল থানার ওসি মাজহারুল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শার্লী হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মশিউর রহমান খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে-ই-লায়লা, কাশিল ইউনিয়নের চেয়ারম্যান রমজান মিয়া, ফুলকি ইউনিয়নের চেয়ারম্যান সামছুল আলম বিজুসহ প্রমুখ।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here