Home আলোচিত বিয়ে নিয়ে বাবা-মার দিক থেকেও তাড়া নেই: সাফা কবির

বিয়ে নিয়ে বাবা-মার দিক থেকেও তাড়া নেই: সাফা কবির

0
58

এই প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাফা কবির। টানা ১০ বছর ধরে শোবিজে কাজ করছেন। গ্ল্যামারাস ও নন-গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। সম্প্রতি বাসের নারী হেলপারের চরিত্রে অভিনয় করে সবার প্রশংসা পেয়েছেন। ‘বেড নম্বর তিন’ নাটকে ডা. মাহার চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

অভিনয় ও ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সাফা কবির। সেখানে তিনি বলেন, দর্শক আমাকে চেনেন, আমার কাজ দেখেন—এটাই ১০ বছরের বড় প্রাপ্তি। ১০ বছর ধরে শোবিজে আছি। ভালো কাজের প্রশংসা পাচ্ছি। ভালো কাজের চেষ্টা করে যাচ্ছি সবসময়।

তিনি বলেন, সবসময় পরিবারের সাপোর্ট সবসময় পেয়েছি। বাবা-মার একমাত্র মেয়ে আমি। পরিবার থেকে সবসময় বলেছে, যে কাজটি তোমার ভালো লাগবে, সেই কাজটি করো। পরিবারের সাপোর্ট আমাকে ভালো কাজে সহযোগিতা করেছে।

সাফা কবির বলেন, জনপ্রিয়তা কার না ভালো লাগে। মানুষের ভালোবাসা কার না ভালো লাগে? আমারও লাগে। জনপ্রিয়তা সবসময়ই ভালো লাগে। দর্শকের মনে জায়গা পাওয়া একটি বড় ব্যাপার। এটা কয়জন পারে।

অভিনয় নিয়ে স্বপ্নের কথা জানতে চাইলে তিনি বলেন, ভালো ভালো চরিত্রে, ভালো ভালো গল্পে অভিনয় করতে চাই। অনেক রকম চরিত্র আছে অভিনয় করিনি, সেগুলোতে অভিনয় করতে চাই।

বিয়ে কিংবা সংসার জীবন নিয়েও এসময় কথা বলেন এই অভিনেত্রী। বলে, বিয়ে নিয়ে এখনই কোনো পরিকল্পনা নেই। বাবা-মার দিক থেকেও তাড়া নেই। এখন কাজ নিয়ে থাকতে চাই। ভালো ভালো চরিত্রে নিজেকে দেখতে চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here