Home দেশের খবর ঢাকা ঘাটাইলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ঘাটাইলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

0
37

মো. রকিবুল হাসান, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূর্জা যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিয়া চৌধুরী।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক অমুল্য চন্দ্র আর্য্য সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আলহাজ্ব আতাউর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম লেবু, ঘাটাইল পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ মিয়া, সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধীর চন্দ্র সাহাসহ সভায় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিদের পাশাপাশি নানা শ্রেণীপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এবার এই উপজেলার ১টি পৌরসভাসহ ১৪টি ইউনিয়নে মোট ৮১টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here