Home আলোচিত ফের আগের জায়গায় ফিরলেন পরীমণি

ফের আগের জায়গায় ফিরলেন পরীমণি

0
60

মাতৃত্বকালীন বিরতির কাটিয়ে চেনা ছন্দে ফিরলেন নায়িকা পরীমণি। দীর্ঘ দুই বছর পর লাইট ক্যামেরার মুখামুখী হয়েছেন। রোববার (৮ অক্টোবর) জি-সিরিজ প্রযোজিত ‘ডোডোর গল্প-Story of Dodo’ সিনেমার মাধ্যমে শুটিংয়ে ফিরেন তিনি।

এ প্রসঙ্গে পরীমণি বলেন, এতদিন এই দিনটির অপেক্ষায় ছিলাম। দুটি বছর এই প্রিয় জায়গাটি থেকে দূরে থাকতে হয়েছে। ফেরার জন্য মুখিয়ে ছিলাম। অবশেষে ফেরা। ভীষণ ভালো লাগছে দ্বিতীয় ইনিংসে ফিরতে পেরে। ‘ডোডোর গল্প’ হতে যাচ্ছে অন্যরকম একটি গল্পের সিনেমা। ভিন্ন ঘরানার একটি চরিত্রে এ সিনেমায় দেখা যাবে। আশা করি, সিনেমাটি মুক্তি পেলে সবার পছন্দ হবে।

জানা যায়, প্রথম দিনের শুটিংয়ে পরীমণি ছাড়াও অংশ নেন আহসান হাবিব নাসিমসহ অনেকে। টানা দৃশ্যধারণের কাজ হবে। চলতি বছর সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতি পেরিয়ে চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধেছেন পরীমণি। সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমণি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক।

‘ডোডোর গল্প’ সিনেমার কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে সিনেমাটি। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ), নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here