ফুলবাড়ীতে ‘আমরা করব জয়’ এর মাসিক সভা অনুষ্ঠিত

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সরকার অনুমোদিত সামাজিক ও মানবিক সংগঠন ‘আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থা’র মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০১ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টায় পৌর এলাকার সুজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক প্লাবন শুভ।

উক্ত মাসিক সভায় সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় মতামত উপস্থাপন করেন সংস্থার সহ-সভাপতি পলাশ দাস বাপ্পী, সহ-সভাপতি শাকিল আহম্মেদ, কোষাধ্যক্ষ সাংবাদিক আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সাংবাদিক কংকনা রায়, দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দিন, রাজিন শ্রেয়াস রুমান, আইরিন আক্তার হীরা, আরিয়ান বাবু, মো. রানা, মো. আতিক বাবু, দেবাশিষ সরকার প্রমুখ।

শেষে সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি প্লাবন শুভ সংগঠন পরিচালনায় আগামী পরিকল্পনা তুলে ধরেন।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *