Home আলোচিত এবার জায়েদ খানের ভক্ত হচ্ছেন পূজা চেরি

এবার জায়েদ খানের ভক্ত হচ্ছেন পূজা চেরি

0
54

ঢালিউডের নায়ক জায়েদ খানকে নিয়ে আলোচনার যেন শেষ নেই। প্রতিদিনই নানান ধরনের খবর ভেসে বেড়ায় তাকে নিয়ে। থাকে আলোচক-সমালোচক দুই মহলেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হতো— জায়েদ খান একমাত্র নায়ক, যার কোনো ভক্ত নেই। অথচ কিছুদিন আগেই খবর পাওয়া যায়, রাজধানীর শান্তিনগরের এক তরুণী জায়েদ খানের ছবিযুক্ত বালিশে ঘুমান। এরপর থেকে নানা ভক্তকুলের কথাই শোনা গেছে।

এবার জানা গেল জায়েদ খানের ভক্ত হতে যাচ্ছেন অভিনেত্রী পূজা চেরি। সিনেমার পর্দায় জায়েদ খানের ভক্ত হিসেবে দেখা যাবে পূজা চেরিকে। রবিবার (১৮ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে নতুন একটি সিনেমার শুটিং। এ সিনেমার গল্প জায়েদ খানকে কেন্দ্র করে।

জায়েদ খান নায়ক হিসেবে সিনেমার শুটিং করতে যান গ্রামে, সেখানেই ভক্ত হিসেবে দেখা যাবে পূজা চেরিকে। সিনেমার নাম লিপস্টিক। এটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান।

শবিবার রাতে বিষয়টি সংবাদমাধ্যমকে নিজেই জানিয়েছেন জায়েদ খান।

তিনি বলেন, ‘রবিবার থেকে শুটিং শুরু হচ্ছে। এই সিনেমায় আমি আমার নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছি। এটা আমার ক্যারিয়ারের জন্য মাইলফলক। এমন একটি কাজের সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত। আর এখানে আমার ভক্তের চরিত্রে অভিনয় করছেন পূজা চেরি।’

এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো পূজা চেরির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন জায়েদ খান। এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘পূজা চেরি আমার পছন্দের অভিনেত্রী। ভীষণ ট্যালেন্টেড শিল্পী সে। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করছি, আবার সে আমার ভক্ত চরিত্রে অভিনয় করছে, এটা ভালো লাগার মতো বিষয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here