Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

কালিয়াকৈরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

0
70

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: সারাদেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈরে বর্ণাঢ্য শোভাযাত্রা,শ্রীমদ্ভগীতা পাঠ,পূজা ও আলোচনা সভার মধ্যদিয়ে ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৮ তম জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।

কালিয়াকৈর বাজার কালী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীকৃষ্ণ জয়দুর্গা সেবা সংঘের সভাপিত চন্দ্র মোহন সরকার চন্দন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সেলিম আজাদ, গাজীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অজিত কুমার সাহা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আকবর আলী, জয়দুর্গা সেবা সংঘের সাধারণ সম্পাদক পিযুষ সাহা প্রমূখ। বর্ণাঢ্য শোভাযাত্রাটি কালিয়াকৈর বাজার কালী মন্দির থেকে থেকে শুরু হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here