নাগরপুর এলাকাবাসীর আয়োজনে দোয়া ও আলোচনা সভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় দক্ষিণ নাগরপুর মসজিদ কমিটি ও এলাকার জনসাধারণের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকালে দক্ষিণ নাগরপুর জামে মসজিদ সভাপতি মো. তাজ উদ্দিন তারা এর সভাপতিত্বে ও মো. রবিউল ইসলাম রবি এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ.লীগ সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ সহ-সভাপতি মতিয়ার রহমান মতি, প্রধান বক্তা হিসেবে ছিলেন সম্মানিত সদস্য কাজি এটি এম আনিসুর রহমান বুলবুল, উদ্বোধক হিসেবে ছিলেন সাধারণ সম্পাদক মো. কুদরত আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বি. এম. এম জহিরুল আমিন, সদস্য মো. আওলাদ হোসেন লিটন, মো. মশিকুর রহমান, আতিকুর রহমান লিন্টু, মোকনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্য মো. শরিফুল ইসলাম শরিফসহ উপজেলা আ.লীগ অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বৃন্দরা।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *