মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর পৌরসদর এলাকায় ৫ মিষ্টি দোকানীকে ৪৫ হাজার জরিমানা করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন মির্জাপুর পৌরসদরে অবস্থিত ইসলামিয়া সুইটমিট, ভাই ভাই সুইটমিট, পরিতোষ হোটেল, ঝলক সুইটমিট ও বাসনা সুইটমিট হোটেল মালিকদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাকিলা বিনতে মতিন জানান, পচা-বাসি মিষ্টি ও খাবার বিক্রির অপরাধে ৫ দোকান মালিকদের ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদেরকে এ জরিমানা করা হয়।
এসএইচ
